রাউজান ক্লাবের প্রীতি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের প্রীতি সম্মিলন ও গুণীজন সংবর্ধনা ১৫ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ওমর ফারুক। জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান। এরপর সংবর্ধিত অতিথিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়।
সংবর্ধিত গুণীজনেরা হলেন মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম, চৌধুরী মাহমুদ হাসান, মোহাম্মদ মোমিনুল হক চৌধুরী, মোহাম্মদ শওকত আলী চৌধুরী, কাজী মোহাম্মদ শফিউল আলম, আতাউল হাকিম, শিমুল বড়ুয়া, মোহাম্মদ আবু তাহের ও এ এম মোরশেদ হোসেন।
বক্তারা রাউজান ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘বেশির ভাগ সময় আমরা সরকারের ওপর দায়ভার চাপিয়ে দিয়ে নিজেদের মুক্ত রাখার চিন্তা করি। এ দেশটা আমাদের, এ দেশের উন্নয়ন আমাদেরই করতে হবে।’ বিজ্ঞপ্তি।