রাউজান ক্লাবের প্রীতি সম্মিলন ও গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের প্রীতি সম্মিলন ও গুণীজন সংবর্ধনা ৪ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রণজিৎ কুমার ধর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রণজিৎ কুমার চৌধুরী, মোহাম্মদ আইয়ুব ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সাবেক চেয়ারম্যান তানভির নিয়াজ, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ চৌধুরী, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ আবুল হাসান, আইনজীবী শফিকুল ইসলাম চৌধুরী, আইনজীবী আবুল মনসুর ও ক্লাবের আজীবন সদস্য নাজিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।
সংবর্ধনা পাওয়া ছয় গুণী ব্যক্তি হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর মা হাসিনা বেগম চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চিকিৎসাবিজ্ঞানী মুহাম্মদ আজিজুল হক চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মুহাম্মদ শামসুল আলম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক। বিজ্ঞপ্তি