রাউজান ক্লাবের বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে ১২ ফেব্রুয়ারি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আইয়ূব ইসলাম।
সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য সুজন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলমগীর, আহসানুল কবির, ইফতেখার হোসেন খান চৌধুরী ও কাজী জোবায়ের শাহরিয়ার। স্বাগত বক্তব্য দেন ক্লাব শিক্ষাকেন্দ্রের পরিচালক মো. নাছির উদ্দিন।
অনুষ্ঠানে রাউজানের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।