রাউজান ক্লাবের বয়স্ক শিক্ষাকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা ও রোটারি ক্লাব অব চিটাগাং নর্থের পৃষ্ঠপোষকতায় রাউজান ক্লাবে চালু হয়েছে বয়স্ক শিক্ষাকেন্দ্র। এ উপলক্ষে ২২ জানুয়ারি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি গভর্নর মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি এম এম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের প্রধান বিক্রয় কর্মকর্তা আলী মাহবুব হোসেন চৌধুরী। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রোটারি ক্লাব অব চিটাগাং নর্থের সদ্য অতীত সভাপতি মো. নাঈম উদ্দিন, রোটারিয়ান নুর মোহাম্মদ চৌধুরী, সুলতান মাহমুদ, শেখ মো. মঈন উদ্দিন ও অধ্যাপক মো. সেকান্দর হোসেন।
রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাম মোহাম্মদ, মো. জমির উদ্দিন, মো. জাহেদুল আলম, নাছির উদ্দিন, মুহাম্মদ শামসুদ্দোহা, রিদওয়ান চৌধুরী, মহসিন আলী, শফি সিকদার, অশোক বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।