রাউজান ক্লাবের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে ১৭ অক্টোবর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিকিৎসক
মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশ, দৈনিক পূর্বদেশ–এর জ্যেষ্ঠ সহসম্পাদক মোহাম্মদ ইউসুফ। উল্লে­খ্য, গত বছর রাউজান ক্লাব আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে জাকাত ও কল্যাণ তহবিল থেকে রাউজানের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মধ্যে ৪০টি সেলাই যন্ত্র, ২০টি রিকশা, ১৫০ বান ঢেউ টিন, ৩০০ পিস কম্বল, চিকিৎসা ও আর্থিক সহায়তা হিসেবে নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।