রাউজান ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সঙ্গে ক্লাবের কর্মকর্তারা
রাউজান ক্লাবের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সঙ্গে ক্লাবের কর্মকর্তারা

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান ৬ আগস্ট নগরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জাফরের সভাপতিত্বে ও ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইমাম গাজ্জালী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, রাউজান কলেজের প্রাক্তন অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম কলেজের শিক্ষক মোহাম্মদ আবুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহেদ আলী চৌধুরী, মোরশেদুল ইসলাম, গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় রাউজান ক্লাবের ভূমিকা অপরিসীম। ব্যাপক জনগোষ্ঠীর উন্নয়ন ও সেবা কার্যক্রমে রাউজান ক্লাবকে অতীতের ন্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে দুজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন মোহাম্মদ আলী চৌধুরী ও মোহাম্মদ শাহজাহান চৌধুরী। বিজ্ঞপ্তি।