রাউজান ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের আয়োজনে ১৮ জানুয়ারি নগরের একটি হোটেলে চট্টগ্রাম ক্লাবের নব নির্বাচিত চেয়ারম্যান এস এম তারেককে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সফিউল আজম। উপস্থিত ছিলেন অধ্যাপক তৈয়ব চৌধুরী, মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল, আবু মোহাম্মদ খালেদ, লিয়াকত আলী চৌধুরী, মঈনুদ্দিন কাদের প্রমুখ। এ ছাড়া সম্প্রতি ক্লাবের সহযোগিতায় উপজেলার হিংগলা নতুন পাড়ায় গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। উপস্থিত ছিলেন ওমর ফারুক, মোহাম্মদ শামসুদোহা প্রমুখ। বিজ্ঞপ্তি।