রাউজান ক্লাবের সংবর্ধনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির নেতাদের সংবর্ধনা ১৫ অক্টোবর চিকিৎসক সরফরাজ খানের সভাপতিত্বে নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আযম। বক্তব্য দেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন, সহসভাপতি ইমরাদ হোসেন, সাধারণ সম্পাদক শওকত আকবর, মো. সোলায়মান, এম আবদুস ছালাম, মেজর (অব.) এমদাদ, আবু তাহের, সৈয়দ কামাল উদ্দিন, তৈয়ব চৌধুরী, জামাল উদ্দিন, কবি কামরুল হাসান, সহকারী পুলিশ কমিশনার মো. ফরিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।