রাউজান ক্লাবের সাধারণ সভা

রাউজান ক্লাবের বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার ক্লাব মিলনায়তনে সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ লিখিত বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
বক্তব্য দেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহসভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল হাসান, মো. জাহেদুল আলম, সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. আবদুর রহিম, ছমিউদ্দিন নিজাম, মো. হারুনুর রশিদ, মো. আবদুর রহিম, মো. ইয়াছিন, বশির উল্লাহ, মো. ফখরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচনী কমিটি কর্তৃক নতুন কমিটির সদস্যদের নাম প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটে অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, সমৃদ্ধ কর্মসূচির আওতায় একটি তহবিল গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণে সংগঠনের কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রথমে তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। কর্মসূচি উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষার্থীকেও বৃত্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তি।