রাউজান ক্লাবের হাজি সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ১০ নভেম্বর নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুই পর্বের আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাব আজীবন সদস্য এস এম সিরাজুদ্দৌলা ও ইমাম গাজ্জালী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এম আলী আশরাফ। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক আ ক ম আবদুল কাদের, রোটারি গভর্নর মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক বি এম মফিজুর রহমান আল-আজহারী, আইনজীবী মোহম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দীন তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ক্লাবের দাতা সদস্য মোহাম্মদ বোরহান উদ্দীন।
সংবর্ধিত গুণীজনেরা হলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (মাধ্যমিক শাখা) পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী। বিজ্ঞপ্তি।