রাউজান থানায় শ্রেষ্ঠ চুয়েট স্কুল অ্যান্ড কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ রাউজান থানায় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) শত ভাগ সাফল্য পাওয়ায় এ স্বীকৃতি মিলল। জানা গেছে, বিদ্যালয়ের ১১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জন বৃত্তি পেয়েছে। এদের মধ্যে টেলেন্টপুলে ৩০ জন এবং সাধারণ কোটায় পেয়েছে ২৫ জন । বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মফিজুল আলম বলেন, ‘জেএসসিতে আমরা শত ভাগ সাফল্য অর্জন করেছি। আশা করি ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’