রাউজান পূর্ব গুজরায় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে ডাবলকাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ৭ মার্চ বড় ঠাকুরপাড়া বাজার মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সমাজসেবক বকুল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বটন বড়ুয়া, আমিন শরীফ, সিরাজুল হক, আবদুল মান্নান প্রমুখ। খেলায় হজরত শেখ আনছার আলী শাহ (রা.) ক্রিকেট একাদশ জিয়ন শাহ ক্রিকেট একাদশকে তিন উইকেটে পরাজিত করে। বিজ্ঞপ্তি।