রাউজান প্রেসক্লাবের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন গত ২৮ জুন সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক পূর্বদেশ-এর রাউজান প্রতিনিধি তৈয়ব চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আমাদের সময়-এর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন। নির্বাচনের আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মীর মো. আসলাম। এস এম ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক শফিউল আলম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, মো. মোরশেদ হোসেন চৌধুরী, নাসির উদ্দিন, নেজাম উদ্দিন, সাহেদুর রহমান প্রমুখ।