রাউজান মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান উপজেলার মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন কমিটির অনুমোদনও দিয়েছে। অনুমোদিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপক মুসলেহ উদ্দিন মুহম্মদ টানা চতুর্থবারের মতো নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন আবদুল ওয়াজেদ, মোহাম্মদ আবদুস ছালাম, এজাবত উল্লাহ, নুরুল আমিন, শফিকুর আনোয়ার, পপি আক্তার, মোহাম্মদ নুরুল আজম, মোহাম্মদ নুরুল আজিম হেলালী ও জোসনে আরা আজাদ। বিজ্ঞপ্তি।