রাউজান স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আবু তাহেরের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান আর আর এ সি ইনস্টিটিউশন (রাউজান স্কুল) প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবু তাহেরের স্মরণসভা ও দোয়া মাহফিল ১৫ অক্টোবর হোটেল টাওয়ার ইনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী। সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক সুলতান আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রণজিৎ কুমার ধর, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম।
বক্তব্য দেন মোহাম্মদ হাশেম চৌধুরী, কাজী শামসুর রহমান, লোকমান হাকিম, ইকরামুল হক, মোহাম্মদ সেকান্দর চৌধুরী, বেদারুল ইসলাম, মহিউদ্দিন আহমদ, আবু জাফর চৌধুরী, আবদুল হাই চৌধুরী, তৌফিকুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মহসীন চৌধুরী. ওমর ফারুক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজকর্ম ও শিক্ষা বিস্তারে আবু তাহেরের অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিজ্ঞপ্তি।