রাউজানের আবুরখীল আনন্দ অশ্রু ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিবৃত্তি প্রদান ও আলোচনা সভা গত ২০ ফেব্রুয়ারি ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী। ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শিমুল বড়ুয়া এবং দৈনিক পূর্বকোণ-এর সহসম্পাদক প্রণব বড়ুয়া। মঙ্গলাচরণ করেন ধর্মপ্রিয় থের। স্বাগত বক্তব্য দিলীপ বড়ুয়া ও সমীরণ বড়ুয়া। আরও বক্তব্য দেন বীরেশ বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, প্রণতি বড়ুয়া, বিমল বড়ুয়া, তেমিয় মুৎসুদ্দি, তপন বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া প্রমুখ।
সভার শুরুতে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার বড়ুয়া অতিথিদের নিয়ে ফাউন্ডেশনের নতুন ভবনের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।