রাউজানে আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আবদুল্লাহ হোসেন চৌধুরী বৃত্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান আলী মাহবুব হোসেন চৌধুরী। রাউজানের বিভিন্ন বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উত্তরের সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক নাছির উদ্দীন, প্রধান শিক্ষক কেশব কুমার দে, শিক্ষক নাজিম উদ্দীন, আবদুল কাদের, রণজিৎ দেব, শামসুদ্দোহা, কাজী শাহাদাত উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।