রাউজানে গাইড গাইডার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের গহিরা উপজেলার গহিরায় অবস্থিত এজেওয়াইএমএস বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী গার্লস গাইড গাইডার প্রশিক্ষণ কোর্স ২২ আগস্ট শেষ হয়। গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ২৯টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষিকা অংশ নেন।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গাইডারদের প্রশিক্ষণ দেন চট্টগ্রাম জেলা গাইড কমিশনার হামিদা চৌধুরী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন রাউজান উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।