প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের মধ্যম বিনাজুরীতে ছড়াকার সুকুমার বড়ুয়া পাঠাগার গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। ছড়াকারের বাস্তুভিটায় এই পাঠাগার চালু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুকুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী, প্রধান শিক্ষক আশীষ বড়ুয়া, বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিশন বড়ুয়া, আইনজীবী প্রণব বড়ুয়া ও যুবলীগ নেতা পল্টন দেব। শুরুতে খুদে শিক্ষার্থীরা ছড়া পাঠ করে। ছড়াকার সুকুমার বড়ুয়া বলেন, শিশু-কিশোরদের বইমুখী করতে পাঠাগার আন্দোলন ছড়িয়ে দিতে হবে। বিজ্ঞপ্তি