রাউজানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ মো. সিকদারের বাড়িতে ডাকাতি হয়েছে। ১ মে রাতে ওই বাড়ির জহুর আহমদের ঘর থেকে ডাকাতেরা ৩৩ ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোনের সেট, কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। লুট হওয়া সম্পদের দাম প্রায় ২০ লাখ টাকা।