রাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলায় এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিজাম উদ্দিন পাবলিক হল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয়–বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
টুর্নামেন্ট উদ্যাপন কমিটির সচিব তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার জোনায়েদ কবির, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন, খেলার প্রধান পৃষ্ঠপোষক মির্জা টিপু প্রমুখ।
খেলায় রাউজান উপজেলা প্রশাসন ২-১ সেটে আজাদী বাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি