রাউজানে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিচালনা পরিষদ সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষক নির্বাচন করা হয়েছে। 
১৫ সেপ্টেম্বর রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার অলিমিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম। সেরা বিদ্যালয় হয়েছে হারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক হয়েছেন হারপাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন ও শিক্ষিকা পশ্চিম বিনাজুরী সৈয়দা সেলিমা কাদের চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী বড়ুয়া। বিজ্ঞপ্তি।