প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গানের আওয়াজ তোল প্রাণে’ স্লোগানে চট্টগ্রামের রাউজানে চলছে সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। রাউজান সাংস্কৃতিক পরিষদে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত শুক্রবার রাউজানের এ কে এম ফজলুল কবির চৌধুরী মিলনায়তনে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম পর্ব থেকে ৩০ জনকে বাছাই করা হয়। তঁারা দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন। এ পর্বে উত্তীর্ণ ১৫ শিল্পী চূড়ান্ত পর্বে অংশ নেবেন। বিজ্ঞপ্তি