রাউজানে সত্যনারায়ণ সেবা মন্দিরে মহোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের খৈয়াখালীর সত্যনারায়ণ সেবা মন্দিরের বার্ষিক মহোৎসব ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি বাদলচন্দ্র শিকদার। অনুষ্ঠান উদ্বোধন করেন বাসুদেব সাহা। প্রধান অতিথি ছিলেন ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমের সভাপতি চন্দন দাশ। প্রধান আলোচক ছিলেন দুলাল কান্তি নাথ। বক্তব্য দেন অজয় দে, দুলাল কান্তি মল্লিক, মিলন কান্তি বড়ুয়া, কালিপদ ঘোষ, অমল কান্তি শিকদার প্রমুখ। বক্তারা বলেন, ঠাকুর রামচন্দ্র দেব একটি কুসংস্কারমুক্ত, বৈষম্যহীন ও অসামপ্রদায়িক চেতনার সমাজ গঠনের আহ্বান জানিয়ে গেছেন। বিজ্ঞপ্তি।