রাউজানে সিমেন্ট ব্যবসায়ীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে রাউজান উপজেলার সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের এক মিলনমেলা গত ১৫ জানুয়ারি মঙ্গলবার রাতে সেখানকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হক প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম, প্রকৌশলী মো. কামাল উদ্দিন, ডায়মন্ড সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-মার্কেটিং) আবদুর রহিম, সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান, বিপণন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র বক্তব্য দেন।প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রাউজানে সরকারি-বেসরকারি পর্যায়ে অবকাঠামো নির্মাণকাজ বহু গুণে বৃদ্ধি পেয়েছে। ফলে সিমেন্টেরও চাহিদা বেড়েছে। উন্নতমান ও বিশ্বস্ততার জন্য এ অঞ্চলে ডায়মন্ড সিমেন্টের সুনাম দীর্ঘদিনের। সেই সুনামকে কাজে লাগিয়ে এখানকার ক্রমবর্ধমান বাজার সহজেই দখল করা সম্ভব।অনুষ্ঠানে রাউজান উপজেলার ডায়মন্ড সিমেন্টর সেরা বিক্রেতা এবং নির্মাণশিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।