রাউজানে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াপাড়া কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঘোষিত রাউজানে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে নোয়াপাড়া ডিগ্রি কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান হয়েছেন ওই কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন চৌধুরী। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বিষয়ের ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই নির্বাচন করা হয়। এই অর্জনে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্য, শিক্ষক পরিষদ, কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা কলেজ–সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।