রাউজানের প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের মতবিনিময় হয়েছে। উপজেলা মিলনায়তনে ৯ জানুয়ারি সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জনচন্দ্র পাল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সদর) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার আহমদ ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনু মং। সভায় উপস্থিত প্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে আশ্বস্ত করা হয়।