রাওলিংয়ের গাছঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটারের হগওয়ার্টের কথা মনে আছে নিশ্চয়ই? সেখানে যে একটা চমৎকার খেলার জায়গা ছিল, সেটা মনে আছে কি? সেটারই আদলে একটা খেলার জায়গা আর হগওয়ার্টের মতো টাওয়ারওয়ালা গাছঘর তৈরি করছেন জে কে রাওলিং। ৪০ ফুট উঁচু এই গাছঘরটা হবে যুক্তরাজ্যের এডিনবার্গ ম্যানশনে। মোটমাট খরচা হবে দেড় লাখ পাউন্ড। মোট দুটি গাছঘর হবে সেখানে। একটি রাওলিংয়ের নয় বছর বয়সী ছেলে ডেভিডের জন্য, আরেকটি হবে সাত বছর বয়সী ম্যাকেঞ্জির। নকশা চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি, রাওলিং গাছঘরটা আদৌ তৈরি করতে পারবেন কি না। ডেইলি মেইল