রাখাইনদের বৃষ্টিভেজা উ ৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার সমুদ্র এমনিতে উত্তাল থাকে। তার ওপর নিম্নচাপ বা কোনো সতর্কসংকেত পড়লে কথাই নেই। জোয়ারের পানি অর্থা ৎ ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়েও পাঁচ-ছয় ফুট বেড়ে উপকূলে আছড়ে পড়ে। এ সময় সৈকতে গোসলে নামা ঝুঁকিপূর্ণ। কিন্তু ৮ জুলাই দেখা গেল এর উল্টো চিত্র। শত শত রাখাইন ছেলেমেয়ে ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপ দিচ্ছেন। কেউ কেউ সৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতর গোল হয়ে বসে ঘর থেকে রান্না করে আনা নানা খাবার খাচ্ছেন। অনেকে নাচ-গানে ভরিয়ে দিচ্ছেন পুরো সৈকত। ভ্রমণে আসা পর্যটকেরা কাছে দাঁড়িয়ে উপভোগ করেন তরুণ-তরুণীদের বৃষ্টিভেজা এই আনন্দ-উল্লাস। প্রতিবছর বর্ষার এই সময়ে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে মহাধুমধামে পালিত হয়ে আসছে রাখাইন সমপ্রদায়ের মাসব্যাপী অনুষ্ঠান ‘বর্ষা উ ৎ সব’। চলতি বছর ৯ জুন উ ৎ সব শুরু, শেষ হয় ৯ জুলাই। রাখাইন সমপ্রদায়ের শিশু-কিশোর থেকে শুরু করে আবালবৃদ্ধবনিতার কেউ বাদ পড়েনি উ ৎ সবের এই আনন্দ থেকে।সকালে তরুণ-তরুণীরা নানা সাজে সজ্জিত হয়ে সৈকতের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। জড়ো হন সৈকতের ঝাউবাগানের ভেতর। সঙ্গে থাকে বাড়িতে রান্না করা রকমারি খাদ্য। ঝাউবাগানে বসে এসবের খাওয়া চলে। যিনি যত বেশি মজাদার খাবার নিয়ে আসবেন, তাঁর সমাদর চলে তত বেশি। বৃষ্টির তীব্রতা যত বাড়ে, তরুণ-তরুণীর উপস্থিতিও তত বেশি হয়। এই উ ৎ সব দেখতে বহু পর্যটক আগেভাগে এখানে ছুটে আসেন। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিন অং জানান, একসময় শহরের রাখাইন তরুণ-তরুণীরা বর্ষার বৃষ্টিতে ভিজে উল্লাসে মেতে ওঠার জন্য নানা রকমের খাবার নিয়ে চলে যেতেন ১৫ কিলোমিটার দূরের গ্রাম হিমছড়ির অরণ্যে। সেখানে সারা দিন নাচ-গান আর আনন্দে মেতে থাকা ছাড়াও সকাল-বিকাল সমুদ্রস্নান চলত। প্রায় শতাব্দীকাল ধরে রাখাইন নর-নারীরা হিমছড়ি এলাকায় এই উ ৎ সব পালন করে আসছেন। কিন্তু কয়েক বছর ধরে কক্সবাজার সৈকত ও ঝাউবাগানে হচ্ছে এ উ ৎ সব।কলেজছাত্রী উ খিং চ্য রাখাইন জানান, বাড়ির পাশেই ঝাউবাগান। তাই যখন ইচ্ছা ছুটে আসা যায়। ঝাউবাগানে বন্ধুদের নিয়ে আড্ডা, আবার আড্ডা ভেঙে খোলা সৈকতের বালুচরে সবাই মিলে বৃষ্টিতে ভিজে আনন্দ করার মজাই আলাদা।একপাশে বিশাল ঝাউবাগান, অন্যপাশে উত্তাল বঙ্গোপসাগর, মধ্যখানে বালুচরে দাঁড়িয়ে প্রবল বর্ষণে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে?এই উ ৎ সবে রাখাইনদের রান্না করে আনা মজাদার খাবার খান পর্যটকেরাও। অনেকে বিশেষ আয়োজনের আমন্ত্রণও পান। বিশেষ করে সপ্তাহিক ছুটির দিনে অসংখ্য প্রাণের বাঁধভাঙা উচ্ছ্বাস আর হইচই সাগরের গর্জনকেও যেন ম্লান করে দেয়। ঢাকা থেকে আসা তরুণ আছিং রাখাইন জানান, উ ৎ সবে এসে আত্মীয়স্বজনের পাশাপাশি অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ হয়।চৌফলদণ্ডি গ্রাম থেকে আসা রাখাইন তরুণী মাছেনখিং ও উমে রাখাইন বলেন, ‘উ ৎ সবটিকে আমরা বর্ষাকালীন বনভোজন হিসেবে ধরে নিই। এখানে এসে বন্ধুদের সঙ্গে প্রাণভরে মজা করা যায়। আর একসঙ্গে সমুদ্রস্নানের মজা তো আছেই।’চকরিয়ার হারবাং থেকে আসা এছেনখিং ও মানেং খিং রাখাইন জানান, এটি রাখাইনদের আরেক সাংগ্রাং উ ৎ সব। এতে অংশ নেওয়ার জন্য টেকনাফ, চকরিয়া, হারবাং, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, মহেশখালী, চৌফলদণ্ডিসহ বিভিন্ন অঞ্চল থেকে রাখাইন তরুণ-তরুণীরা এখানে ভিড় করেন।রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি উ মং চে হ্লা জানান, ছোটবড় সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হচ্ছে উ ৎ সবের লক্ষ্য।