রাখালিয়ার শেষ বাঁশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের ৬১১ সংখ্যায় আবুল কালাম মুহম্মদ আজাদের মূল রচনা ‘জীবন-মরণ রাখালিয়া’ পড়ে যারপরনাই অভিভূত হলাম। জীবিকার তাগিদে বেশি টাকার মোহে অভাবী মানুষগুলো কীভাবে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মৃত্যু নিশ্চিত, তবু মরার সঙ্গে লড়াই করা। কত মানুষের যে জীবনপ্রদীপ এভাবে নিভে যাচ্ছে, আমরা তার খোঁজ রাখি না। অথচ যাদের কারণে এই ‘নিশ্চিত’ মৃত্যু, তাদের কিছুই হয় না। একটি বারের জন্যও তাদের এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশ্ন তুলি না। স্বামী-সন্তান-বাবা হারা হচ্ছে বাংলার ওই অবহেলিত পরিবারগুলো। বিপরীতে সমাজের চোখে ধুলো দিয়ে টাকার পাহাড় গড়ছে একটি স্বার্থান্বেষী মহল।মো. শামিম আখতাররাজশাহী কলেজ, রাজশাহী।