রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন ক্লাস নাইনে পড়ি, তখন একদিন রাগ করে না খেয়ে স্কুলে গিয়েছিলাম। কিন্তু স্কুলে যাওয়ার পর বুঝতে পারলাম প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তখন ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছিল। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। সামনের সবকিছু অন্ধকার মনে হচ্ছিল। ক্লাস থেকে স্যার যাওয়ার পর দাঁড়াতেই আমি ‘পানি পানি’ বলতে বলতে ধপাস করে পড়ে যাই। এরপর আর কিছুই মনে ছিল না। জ্ঞান ফেরার প্রায় পাঁচ মিনিট পর দেখতে পেলাম, আমি স্কুলের বেঞ্চে শুয়ে আছি, আর কেউ একজন আমার মাথায় পানি ঢালছে। আমি দেখে অবাক। আমার দুই বান্ধবী আমার সেবাযত্ন করছিল। তখন থেকে বুঝতে পারলাম, অনর্থক রাগের পরিণাম। এরপর আর কখনো রাগ করে না খেয়ে স্কুলে যাইনি।নওরুশ জাহানরায়পুরা, নরসিংদী।