রাগ নিয়ন্ত্রণের ৬টি উপায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে কোনো কাজ শেষ করার তাগিদ কিংবা বড় কোনো দায়িত্বের মারাত্মক চাপে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। তবে এই রাগ থেকে আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি। রাগ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ছয়টি পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের শিক্ষক জোসেফ শ্র্যান্ড:১. রাগ শনাক্ত করুন: নিজের রাগের মাত্রা সম্পর্কে সতর্ক থাকুন। রাগান্বিত অবস্থায় আপনাকে কেমন দেখাচ্ছে, তা জানতে সহকর্মী বা আশপাশের কাউকে জিজ্ঞেস করুন। ২. কল্পনা করুন আপনাকে নিয়ে অন্যদের ঈর্ষার কথা: কেন আপনার রাগ হচ্ছে, ভেবে দেখুন। যদি কারও প্রতি ঈর্ষাই আপনার রাগের কারণ হয়, তাহলে কল্পনা করুন, সেই ব্যক্তিটিই আপনার প্রতি একই রকম ঈর্ষা বোধ করছে। ৩. সন্দেহের অনুভূতি: সন্দেহের অনুভূতি নিয়ে উদ্ভাবনীমূলকভাবে চিন্তা করুন যে আপনার ওপরও কেউ একজন প্রচণ্ড রেগে আছে। তাই এসব বাদ দিয়ে সবাই একসঙ্গে কাজ করার উপায় তো বের করতেই হবে।৪. শান্তি প্রকল্প: অন্যের কাছ থেকে যে রকম আচরণ প্রত্যাশা করেন, আপনি নিজেই সেটি করছেন না কেন? সুন্দর আচরণের মাধ্যমে সম্মিলিত কর্মপরিবেশ তৈরি করুন।৫. সহানুভূতি: রাগ প্রশমিত হয়ে গেলে নির্দিষ্ট ব্যক্তির প্রতি একধরনের সহানুভূতি হয়। সেটি ধরে রাখার চেষ্টা করুন।৬. স্পষ্ট আদান-প্রদান: সহকর্মীসহ সবার প্রতি সহানুভূতিশীল হোন। ভাব বিনিময়ে স্পষ্টতা অবলম্বন করুন। লাইভসায়েন্স।