রাঙামাটি আইনজীবী সমিতি নির্বাচনে প্রতীম সভাপতি তোষণ সাধারণ সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রতীম রায় সভাপতি ও তোষণ চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত সোমবার রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ জানান, সমিতির ৫৪ জন সদস্যের মধ্যে ৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ১২টি পদের মধ্যে সভাপতি ও পাঁচটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
অন্য ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি পদে ভবতোষ দেওয়ান ও সুব্রত হাওলাদার, সাধারণ সম্পাদক পদে তোষণ চাকমা, সহসাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবদুল গাফফার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মাকসুদা হক। বিজ্ঞপ্তি।