রাঙামাটি সরকারি কলেজে নবীনবরণ
জ্ঞান অর্জন, সংহতি ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে রাঙামাটি সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় কলেজমাঠের বটতলায় পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে নীবনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতি রাঙামাটি জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য গুণেন্দু বিকাশ চাকমা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জনসংহতি সমিতির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুব সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক তাপস চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক রিমিতা চাকমা।
সভায় বক্তারা রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের সরকারি পরিকল্পনার সমালোচনা করেন।