রাঙামাটিতে আজ থেকে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাট্য উৎসব ২০১৬ শুরু হচ্ছে। উৎসবে সমতলের দুটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় রচিত আটটি নাটক মঞ্চস্থ হবে।
বেলা সাড়ে তিনটায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে নাট্য উৎসব উদ্বোধন করবেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও সদস্য সান্ত্বনা চাকমা।
একই মিলনায়তনে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে আজ মঞ্চস্থ হবে চাকমা নাটক ধনপুদি ও মারমা নাটক স্বাইতিক স্বাং, কাল শুক্রবার ত্রিপুরা নাটক আপেলা ও ম্রো নাটক আনৈপ্রা, শনিবার চাকমা নাটক মানেই জিংকানি ও সাঁওতাল নাটক সাঁওতা অৗরি এবং রোববার চাকমা নাটক আক্কলর শাস্তি ও মণিপুরি নাটক লেইমা। প্রতিদিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় এসব নাটক মঞ্চায়ন শুরু হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।