রাঙামাটিতে আজ শেষ হচ্ছে ল্যাপটপ মেলা
রাঙামাটিতে তিন দিনব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলার শেষ দিন আজ রোববার। সমাপনী অনুষ্ঠানে মেলার সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হবে। এতে জেলা প্রশাসক মানজারুল মান্নানের প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
গত শুক্রবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে মেলা উদ্বোধন করা হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ ইনস্টিটিউট অব িডজাইন ডেভেলপমেন্টের (বিআইডিডি) উদ্যোগে আয়োজিত মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু শাহদাৎ হোসাইন, বিআইডিডির চেয়ারম্যান সুব্রত রাহা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বলেন, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রামে তথ্যপ্রযুক্তির ব্যবহার কম। পার্বত্য অঞ্চলের মানুষকে ল্যাপটপ ব্যবহার ও প্রযুক্তিমুখী করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।