রাঙামাটিতে ইসলামিক ঐক্যজোটের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক ইসলামিক ঐক্যজোট রাঙামাটি জেলা সম্মেলন ১৪ অক্টোবর কাপ্তাই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম খান। জোটের প্রেসিডিয়াম সদস্য আবদুল খালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জোটের মহাসচিব মাসুদুর রহমান, কো-চেয়ারম্যান এ এন ওয়াহেদ, প্রেসিডিয়াম সদস্য সুফী মো. শাহজাহান কবির, মো. খায়রুল আহসান ও মো. বেলায়েত হোসেন মিয়া। সম্মেলনে আবদুর রহমানকে সভাপতি ও মো. কামালউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ইসলামিক ঐক্যজোটের নতুন কমিটি গঠন করা হয়।