রাঙামাটিতে এবারও সেরা লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে। রাঙামাটি জেলায় গত বছরও জেএসসি ও পিইসিতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় এটি।
লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, এ বছর জেএসসিতে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৪৯ জন জিপিএ-৫ ও ১৭ জন জিপিএ-৪ পেয়েছে। আর পিইসিতে অংশ নিয়েছে ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪৫ জন জিপিএ-৫ ও ৫৩ জন জিপিএ-৪ পেয়েছে। গত বছর জেএসসি পরীক্ষার্থী ছিল ৯৫ জন। এর মধ্যে ৪৩ জন জিপিএ-৫ ও জিপিএ-৪ পেয়েছে ৫২ জন। আর পিইসিতে পরীক্ষার্থী ছিল ৯৯ জন, ৬৩ জন জিপিএ-৫ ও জিপিএ-৪ পেয়েছে ৩৬ জন।
রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম এ মতিন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে জেএসসি ও পিইসি সব পরীক্ষার্থী পাস করেছে। গত বছর থেকে এই প্রতিষ্ঠান সেরা হয়ে আসছে।’