রাঙামাটিতে গণিত উৎসবের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি অঞ্চলের (রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা) ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০ জানুয়ারি রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় চলছে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০১২ সালের শ্রেণীর ভিত্তিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে। ক্যাটাগরিগুলো হলো, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী জুনিয়র, নবম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষার্থী সেকেন্ডারি ও একাদশ থেকে এইচএসসি পরীক্ষার্থী হায়ার সেকেন্ডারি। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। অথবা হরি কিশোর চাকমা (০১৫৫০৬০৯৩০৪), শ্যামল চাকমা (০১৭৩৭৪৫০০১৩), কাপ্তাই উপজেলা শিক্ষার্থীদের কাজী মোশাররফ হোসেন (০১৮১৯০৩২৩৪৩), বাঘাইছড়ি উপজেলা শিক্ষার্থীদের সাধন বিকাশ চাকমা (০১৫৫২৭০৩৪৮৬) এবং খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের সৈকত দেওয়ানের সঙ্গে (০১৫৫০৬০৬০৬৯) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।