রাঙামাটিতে দুর্নীতি বিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী মানববন্ধন ১০ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সকাল সাড়ে নয়টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটি শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনের সময় শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরী, দুদকের রাঙামাটি জেলার উপপরিচালক মো. শফিকুর রহমান ভূঁইয়া, রাঙামাটি চারুকলা একাডেমির প্রতিষ্ঠাতা রতিকান্ত তঞ্চঙ্গ্যা, রাঙামাটি দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা, রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ।—