প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মকালীন জাতীয় বিদ্যালয় ও মাদ্রাসা ক্রীড়ায় বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতায় রাঙামাটি জেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই উপজেলার নারাণগিরি সরকারি উচ্চবিদ্যালয়। সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলা রাঙামাটি সদর উপজেলাকে ৪-১ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন থুইনুচিং, খ্যাইম্রাচিং, মায়েচিং ও হালিমা। চ্যাম্পিয়ন দল এবার বিভাগীয় পর্যায়ে খেলার জন্য চট্টগ্রাম যাবে বলে জানান নারাণগিরি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিপুল বড়ুয়া।