রাঙামাটিতে নির্যাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্যাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গান করেন সুর নিকেতনের শিল্পীরা l প্রথম আলো
নির্যাস কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গান করেন সুর নিকেতনের শিল্পীরা l প্রথম আলো

রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ১৩ আগস্ট সন্ধ্যা সাতটায় সুরকার, গীতিকার ও সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার প্রথম কাব্যগ্রন্থ নির্যাস–এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এবং বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। সুর নিকেতনের উপদেষ্টা ও দৈনিক গিরি দর্পণ–এর সম্পাদক এ কে এম মকছুদ আহমদের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, কবি মুজিবুল হক, সাংবাদিক সুনীল কান্তি দে ও কবি মৃত্তিকা চাকমা। স্বাগত বক্তব্য দেন সুর নিকেতনের সাধারণ সম্পাদক অনামিকা দে। ৫৬ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থে বাংলা, চাকমা, চট্টগ্রামের আঞ্চলিক ও নেপালি ভাষায় রচিত ৮২টি কবিতা স্থান পেয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা বলেন, মনোজ বাহাদুর গুর্খার কবিতায় প্রেম, প্রকৃতি, শান্তি ও অধিকারের কথা ফুটে উঠেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সুর নিকেতনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।