রাঙামাটিতে পাঁচ দফা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি বাজারে ১৫ ফেব্রুয়ারি পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ।
বেলা একটায় কুতুকছড়ি বাজারের পাশে বড় মহাপুরম উচ্চবিদ্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি কুনেন্টু চাকমা। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক থুক্যাচিং মারমা ও রাঙামাটি জেলা শাখা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মন্টি চাকমা।
বক্তারা বলেন, সরকার মাত্র পাঁচটি জাতিসত্তার শিশুদের জন্য পাঠ্যবই প্রণয়ন করেছে। কিন্তু পাহাড়ে ১৩টি জাতিসত্তা রয়েছে। তাঁরা সব পাহাড়ি শিশুদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।