রাঙামাটিতে বিজিবির তায়কোয়ান্দো প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চট্টগ্রাম দক্ষিণ–পূর্ব রিজিয়ন আন্তসেক্টর তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রাঙামাটি সেক্টর চ্যাম্পিয়ন ও কক্সবাজার সেক্টর রানার্সআপ হয়েছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিজিবির রাঙামাটি সেক্টরে।
গত বৃহস্পতিবার বিকেলে বিজিবির রাঙামাটি সেক্টরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বরকল জোনের অধিনায়ক লে. কর্নেল আলাউদ্দিন আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ছয়টি স্বর্ণ ও ছয়টি রৌপ্যপদক পেয়ে বিজিবি রাঙামাটি সেক্টর চ্যাম্পিয়ন এবং দুটি স্বর্ণ ও পাঁচটি রৌপ্য পেয়ে রানার্সআপ হয় বিজিবি কক্সবাজার সেক্টর।