রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন স্থগিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা শাখার পঞ্চম সম্মেলন ও ছাত্র সমাবেশ গত ১৩ অক্টোবর নানিয়ারচর কলেজমাঠে অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম স্থগিত রাখাসহ শিক্ষা-সংক্রান্ত পাঁচ দফা দাবি উপস্থাপন করেন নেতারা।
সম্মেলনে সভাপতিত্ব করেন অনিল চাকমা। বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বাবলু চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সুকান্ত চাকমা, রাঙামাটি জেলা শাখার সহসভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সর্বান্দন চাকমা, সাবেক ছাত্রনেতা প্রদীপময় চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার উন্নয়নের কথা বলে বারবার পাহাড়িদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। ১৯৬০ সালে উন্নয়নের কথা বলে কাপ্তাই বাঁধ সৃষ্টি করে পাহাড়িদের ভিটেমাটিছাড়া করা হয়েছে।
সম্মেলনে রিপন আলো চাকমাকে সভাপতি, জয়ন্ত চাকমাকে সাধারণ সম্পাদক ও রিন্টু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।