প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসীদের ইচ্ছার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বান্দরবানের বিশিষ্ট নাগরিকেরা। ১৩ জুন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা অবিলম্বে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানান।
শহরের উজানিপাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোমাং রাজার ছেলে চহ্লাপ্রু চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটি কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান, আদিবাসী ফোরামের উপদেষ্টা মংসানু চৌধুরী, সুকৃতি রঞ্জন চাকমা, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবা মং মারমা প্রমুখ।