রাঙামাটিতে বৈসাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনের ছোট ছোট আদিবাসী ছেলেমেয়েদের লোভ ছিল বিঝুগুলো (বিঝুফল) খাওয়ার। সারা বছর বুড়োবুড়িদের কাজ করে দিয়ে তারা অপেক্ষা করত বিঝু খাওয়ার জন্য। বছর ঘুরে বিঝু এলে ছেলেমেয়েরা বাড়ি বাড়ি গেলে নানা মুখরোচক খাবার দেওয়া হতো। তা পেয়ে শিশু-কিশোরদের আনন্দের সীমা থাকত না। সেই বিঝু বছর ঘুরে আবার এসেছে। কালক্রমে বৈচিত্র্যের ঐকতানে বিঝু, সাংগ্রাইং, বৈসুক, বিষু উৎসব ‘বৈসাবি’ নামে পরিচিতি পেয়েছে। রাজনৈতিক বিভক্তিতে এবার বৈসাবি উদ্যাপনও হচ্ছে প্রশ্নবিদ্ধ। বেশ কিছু সংগঠন এ বছর বৈসাবি বর্জনের ডাক দিয়েছে বাঘাইহাট ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে।গত শুক্রবার থেকে বিঝু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু ২০১০ উদ্যাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাঙামাটিতে শুরু হয়েছে নানা কর্মসূচি। পার্বৎয চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অনুষ্ঠন উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন চাকমা রাজা দেবাশীষ রায়।কাল সোমবার ভোরে নদীর ঘাটে মা গঙ্গার উদ্দেশে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বৈসাবির মূল অনুষ্ঠান। তবে গত ফেব্রুয়ারির শেষার্ধে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও খাগড়াছড়িতে সহিংসতায় বেশ কিছু আদিবাসী পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার অনেক স্থানে উৎসবটি পালন করা হবে না বলে জানা গেছে। এ ব্যাপারে জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) সভাপতি শিশির চাকমা বলেন, ‘বিঝু উৎসব বর্জন মানে নিজের পায়ে কুড়াল মারা। শত ঘাত-প্রতিঘাতের মধ্যেও নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, প্রথা টিকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। আমাদেরও তাই করতে হবে।’জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিঝু, সাংগ্রাইং, বৈসুক, বিষু উৎসব উদ্বোধন করতে গিয়ে সবার প্রতি অনুরোধ করেন, ‘পার্বৎযচুক্তি বাস্তবায়ন করুন। আমরা যেন ফেলে আসা দিনের মতো উৎসব উপভোগ করতে পারি।’ সামপ্রতিক সহিংস ঘটনাকে ঘিরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বিভিন্ন স্থানে উৎসব উদ্যাপনে বাধা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।