রাঙামাটিতে শিক্ষার্থীদের পলিথিনবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরকে পলিথিনমুক্ত করতে জনগণের সচেতনতার বিকল্প নেই।রাঙামাটি শহরকে পলিথিনমুক্ত রাখতে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এমন বক্তব্য দেন। শোভাযাত্রার আয়োজন করে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গত রোববার ব্যতিক্রমধর্মী এ শোভাযাত্রা সাধারণ মানুষের নজর কাড়ে। সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থী-শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকদের হাত নেড়ে উৎসাহিত করেন। শোভাযাত্রাটি পৌর এলাকার কাঁঠালতলী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রাঙামাটি সদর সেনাজোন কমান্ডার লে. কর্নেল আবু মো. হাসানুল হাবীব ও অধ্যক্ষ এম এ মতিন। শোভাযাত্রা চলাকালে শিক্ষক-শিক্ষার্থীরা পলিথিনবিরোধী স্ল্লোগান দেয় এবং রঙিন ফেস্টুন বহন করে।