রাঙামাটিতে সেরা লেকার্স পাবলিক স্কুল ও কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতভাগ পাশের আনন্দে মেতেছে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা l প্রথম আলো
শতভাগ পাশের আনন্দে মেতেছে লেকার্স পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা l প্রথম আলো

প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজ ২০১৪ সালেও রাঙামাটি জেলায় সেরা ফল করেছে।
২০১৪ সালে এই শিক্ষপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক সমাপনীতে ৮৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। জেএসসিতেও ৬৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।
অধ্যক্ষ এম এ মতিন বলেন, এটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি জানান, নিয়মিত শ্রেণি–পরীক্ষা, শিক্ষার্থীদের প্রতি যত্ন ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে প্রতিবছর ভালো ফল সম্ভব হচ্ছে।