রাঙামাটির ছয় ইউনিয়নে বিশ্ব পানি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা আদিবাসী উন্নয়নকেন্দ্র রাঙামাটি সদর উপজেলার ছয় ইউনিয়নে পৃথকভাবে বিশ্ব পানি দিবস পালন করেছে। এ উপলক্ষে শোভাযাত্রা, বিতর্ক, রচনা, প্রতিযোগিতা, আলোচনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি কর্মসূচিতে ছিল বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার প্রয়াস। ২২ মার্চ সকালে মগবান ইউনিয়নের গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবতলী ইউনিয়নের হাজারমানিক নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বালুখালী ইউনিয়নে দোজরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দুকভাঙ্গা ইউনিয়নের বাকছড়িপাড়া, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চত্বর ও কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠান চলে। এসব অনুষ্ঠানে আদিবাসী উন্নয়নকেন্দ্রে ইউএনডিপির সহায়তায় পরিচালিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের (সিইপি) পাড়া উন্নয়ন কমিটি, ইউনিয়ন সহায়তা কমিটি ও নারী উন্নয়ন দলের সদস্য, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।